ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ

সাংবাদিক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে। এই তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা ৩০ মিনিটে ইলেকট্রনিক মিডিয়ার (টেলিভিশন) সাংবাদিকদের সঙ্গে এবং দুপুর ২টা ৩০ মিনিটে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। দুই পর্বে আয়োজিত এই আলোচনায় প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশনের এই ধারাবাহিক আলোচনা শুরু হয়।

মো. আশাদুল হক আরও জানান, আগামীকাল ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে কমিশনের। এরপর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও সংলাপে অংশ নেবে ইসি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগেই জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণকারীদের দেওয়া পরামর্শ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার কমিশন তা বাস্তবায়নের উদ্যোগ নেবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৭৪০ Time View