ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

সন্তান প্রসবের পর গজ-প্যাড রেখে সেলাই, স্বামীর লিখিত অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাথী আক্তার নামে এক প্রসূতি মায়ের সাইট কেটে সন্তান প্রসবের পর ভিতরে গজ ও প্যাড রেখে সেলাইয়ের অভিযোগ উঠেছে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীর স্বামী।

ভুক্তভোগী ওই নারীর স্বামী আবুজর গিফারী বলেন,গত ২৫ জুলাই প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে গাইনি ওয়ার্ড ভর্তি করাই। ২৬ জুলাই ভোরে সাড়ে ৫ টা সময় সাইট কেটে সন্তান প্রসবের পর তারা গজ ও প্যাড ভিতরে রেখে সেলাই করে দেয়। পরে ডা. আইরিশ রহমান আমাদের ছাড়পত্র দিলে আমরা রোগীকে বাসায় নিয়ে আসি।

পরবর্তীতে রোগী পেটে প্রচন্ড ব্যাথা হলে ১৮ আগস্ট সকাল সাড়ে ১১ টা আবারও হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত নার্স বলেন আজকে আর ডাক্তার আসবেন না। পরে রোগীর অবস্থা আরও খারাপ হলে বেসরকারি একটি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তার ভিতরে থাকা গজ ও প্যাড বের করেন।

তিনি আরও বলেন আমার স্ত্রী ভিতরে ইনফেকশন হয়ে গেছে এবং সে এখনো আশঙ্কা মুক্ত না তাই আমি হাসপাতালের তত্ত্বাবধায়কের বরাবর একটি অভিযোগ দিয়েছি। তারা যেন চিকিৎসা অবহেলার সাথে জড়িতদের ব্যবস্থা নেন।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, আমি চিকিৎসা অবহেলার অভিযোগ পেয়েছি, এটি তদন্ত করে দেখা হবে এতে দায়িত্বের অবহেলা থাকলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
৭৯০ Time View