ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এশিয়া কাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন আশরাফুল শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা নোয়াখালীর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার চট্টগ্রামে গ্রেপ্তার সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যানচলাচল স্বাভাবিক শেখ হাসিনার লাশও আসবে না, প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ: এনসিপি এমপি এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২ নুসরাতের বাড়িতে হামলা নিয়ে জামায়াতে আমির/ ‌‘হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে’ এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ, পুড়ল ৫টি ঘর

সহশিল্পী বদলে নতুন মিশনে ইধিকা পাল

সাংবাদিক

ঢালিউড মেগাস্টার শাকিব খানের পর কলকাতার দেবের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইধিকা পাল। দেব-ইধিকা জুটির প্রথম সিনেমা ‘খাদান’ বক্স অফিসে বাজিমাত করেছিল। সেই সুবাদে ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি-২’ সিনেমাতে দেবের বিপরীতে ইধিকাকে বেছে নিয়েছিলেন নির্মাতা।

এমনকি দেব-শুভশ্রী জুটির ‘দেসু সেভেন’ সিনেমার বাড়তি চমক হিসেবে ক্যামিও চরিত্রে রাখা হয়েছে ইধিকাকে। সব মিলিয়ে দেব-ইধিকা জুটিকে ভারতীয় বাংলা সিনেমার গতিপথ খানিকটা বদলে দিয়েছে। যে কারণে ভারতীয় বাংলা সিনেমায় জন্য এই দুই তারকাকে নিয়ে প্রযোজক-পরিচালকরা নতুন করে ভাবতে শুরু করেছেন। সেই মুহূর্তে সহশিল্পী বদলে নতুন মিশনে নামছেন ইধিকা পাল।

আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এবার টলিউডের আরও এক প্রথম সারির নায়কের সঙ্গে নাকি এক সিনেমায় দেখা যাবে ইধিকা পালকে। যদিও অভিনেত্রীর তরফ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তারপরও অনেকের ধারণা, দেবের পর এবার জিতের নায়িকা হয়ে পর্দায় আসছেন ইধিকা।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিতের বিপরীতে ইধিকাকে দেখা যেতে পারে। সিনেমাটি প্রযোজনা করবে এসকে মুভিজ। যদিও এই সিনেমার বিষয়ে এখনও প্রযোজনা সংস্থার তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। জিৎ বা ইধিকাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এটি যে কেবলই গুঞ্জন–তা মানতে নারাজ নেটিজেনদের অনেকে। কারণ একটাই, সিনেমা বিষয়ে যেসব খবর রটে, তা আগে ও পরে সত্যি বলে প্রমাণ হয়। এখন দেখার অপেক্ষা শাকিব খান ও দেবের পর কবে নাগাদ জিতের বিপরীতে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান ইধিকা পাল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৪৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৬২৬ Time View