ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, কুমিল্লা মহানগরী কার্যালয়ে ভাঙচুর হাসানুল হক ইনুকে নেওয়া হলো ঢামেক হাসপাতালে ফিনল্যাল্ডের যুবক জামালপুরে এসে বসলেন বিয়ের পিঁড়িতে প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাজমিন হত্যাকাণ্ডে দারোয়ানের বক্তব্যে সামনে এলো নতুন তথ্য কুমিল্লা থেকে ‘নিখোঁজ’ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ বেতন বাড়ানোর দাবিতে উত্তরা রাজলক্ষ্মীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার-৩ দেশে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ যে এলাকায় আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলের মৃত্যু

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

সাংবাদিক

 নিজস্ব প্রতিবেদক:- জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

এছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের অনুকূল পরিবেশ তৈরি এবং সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নগরীর লালদীঘি এলাকায় সিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর হাতে এ স্মারকলিপি তুলে দেন সিআরএর নেতৃবৃন্দ।

সিআরএর আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কামাল পারভেজকে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। এ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হুমকি, হয়রানি কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে স্বাধীন সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরিবেশও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

এ পরিস্থিতিতে সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিআরএ। সংগঠনটির এ উদ্যোগের মধ্য দিয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বজায় রাখার বিষয়টি আবারও সামনে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
৫০৭ Time View