ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

সাজেকে গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন স্পট থেকে ফেরার পথে জীপ খাদে পড়ে পিংকী (২০) নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ পর্যটক আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পাহাড় থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হাউজপাড়া এলাকায় গভীর খাদে পড়ে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।পর্যটকেরা অভিযোগ করেছেন, সাজেকে ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা ঘটে। তারা বারবার সাজেকে দুর্ঘটনা হওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
৭৮৪ Time View