ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাস ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টে’র সাভার অফিসে মাসব্যাপী ‘বৈশাখী ঝড়ো অফার’-এর শুভ উদ্বোধন বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে সংরক্ষিত নারী আসনে জোরালো আলোচনায় অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রিকশা চালকদের তাণ্ডব- সাংবাদিক পুলিশ পথচারী সবার উপরে আক্রমণ করে রিকশা চালকরা হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা

সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের

সাংবাদিক

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া রায়পাড়া এলাকার নববিবাহিতা শম্পা সূত্রধর (১৮)-এর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হাজীপুর বাগানবাড়ি গ্রামের অনন্ত সূত্রধর (২৮)-এর সঙ্গে।

মৃত শম্পা সূত্রধর শিমুলিয়া রায়পাড়া এলাকার অধির সূত্রধরের মেয়ে। তার স্বামী অনন্ত সূত্রধর মানিকগঞ্জ জেলার বালিয়াটি ইউনিয়নের বাসিন্দা। অনন্তর পিতার নাম নৃপেন্দ্র সূত্রধর।
পরিবারের সদস্যদের অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে শম্পার অসুস্থতার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা শম্পাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, শম্পার শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল।
স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে মুমূর্ষু অবস্থায় তার মুখে বিষ ঢেলে দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা আরও দাবি করেন, ঘটনার আগের দু’দিন আগে শম্পাকে হত্যা করে লাশ গুম করারও চেষ্টা করা হয়েছিল। তবে সেটি ব্যর্থ হওয়ায় অসুস্থতার কথা বলে পরিবারকে ডেকে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঘটনার পর অনন্তর পরিবারের সদস্যরা মোবাইল ফোন বন্ধ করে বাড়িঘর থেকে সরে পড়েন।
ঘটনার খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মরদেহ থানায় নেওয়া হয়। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মামলা করতে গেলে সাটুরিয়া থানা পুলিশ তা গ্রহণ করেনি।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে সাফ জানিয়ে দেন, মেয়েটি কীটনাশক পাউডার জাতীয় বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৬৫৫ Time View