ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাড়ে ৯টায়ও তালাবদ্ধ সরকারি অফিস: ভেটেরিনারি পাবলিক হেলথ্ ল্যাবে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি

সাংবাদিক

ঢাকার সাভারে অবস্থিত ভেটেরিনারি পাবলিক হেলথ্ এন্ড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে নির্ধারিত সময় পার হলেও কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের মূল ফটকে তালা ঝুলছে এবং প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারী তখনও উপস্থিত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার সময় তিনজন বৈজ্ঞানিক কর্মকর্তা অফিসে এলেও মূল ফটক তালাবদ্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ সময় অপেক্ষার পরও সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তিকে সেখানে পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রতিষ্ঠানের পিএসও’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি তখন গাড়িতে আছেন এবং অফিসে পৌঁছানোর পথে রয়েছেন।
সরকারি দপ্তরে নির্ধারিত সময় সকাল ৯টা হলেও সাড়ে ৯টা পেরিয়ে গেলেও অফিস খোলা না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। তারা বলেন, যেখানে দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা সকাল ৯টায় দায়িত্ব পালন শুরু করেন, সেখানে গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠানে নির্ধারিত সময় পার হলেও কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি দায়িত্বে অবহেলারই শামিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা সরকারি দপ্তরে শৃঙ্খলা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৫৯১ Time View