ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

সাতক্ষীরার সাবেক এসপি মনিরুজ্জামান বরখাস্ত

মোস্তাকিম বিল্লাহ, সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১০ জুলাই ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ—১ শাখা থেকে এই বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক উপ—কমিশনার কাজী মনিরুজ্জামান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত বছরের ২৫ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮—এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়নে’র শাস্তিযোগ্য অপরাধ। এর আগে চট্টগ্রামের সাবেক অতিরিক্ত ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তাকেও একই বিধিমালার আওতায় সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোশ ভাতা পাবেন। কাজী মনিরুজ্জামানকে ২০২২ সালের ৩ আগস্ট সাতক্ষীরার পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার দায়িত্ব পালনের সময় বিভিন্ন অভিযোগ ওঠে, যার মধ্যে রয়েছে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, সোনা লুট এবং ভিন্নমত দমন।

তিনি সাতক্ষীরাতে কর্মরত সাংবাদিকদের জন্য এক আতঙ্কের নাম ছিল। দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক কল্যান ব্যানার্জিকে তার অফিসে ডেকে নিয়ে হত্যার হুমকি দেয়। দৈনিক সংগ্রামে জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাসকে গ্রেফতার করতে সরকারের সবকটি বাহিনীকে নির্দেশ দেয়। পরে কয়েকটি গাযেবেী মামলায় তাকে আসামী করা হয়। অসংখ্য সাংবাদিক তার ভয়ে মাসের পর মাস পালিয়ে থাকত বলে অভিযোগ রয়েছে।

কাজী মনিরুজ্জামান ১৯৭৬ সালের ৩০ জুন ঝিনাইদহের গোবিনাথপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।
তার বিরুদ্ধে মদ, নারী ও টাকার জন্য বেপরোয়া ছিলো।

তথ্যসূত্রঃ ক্রাইমবার্তা

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৮৬৮ Time View