ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ সুবেকাতে বিন মিশাল ট্রাভেলসের ১৯তম শাখার শুভ উদ্বোধন টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদকর্মীকে অপহরণচেষ্টা

গোলাম আহমেদ সবুজ

সাভারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা সাবরেজিস্ট্রার জাকির হোসেনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে এক সংবাদকর্মীর ওপর হামলাসহ তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। নিজ কার্যালয় ছেড়ে এভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে সংবাদকর্মীকে অপহরণ চেষ্টার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে ওই সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাভারের সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা।ভুক্তভোগী সংবাদকর্মী বেসরকারী টেলিভিশন দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন।

তিনি সাভার সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে দেশ টিভিতে সংবাদ প্রচার করার কারণে তাকে অপহরণের চেষ্টা করা হয়েছে।উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনসহ বেশ কয়েকজন সংবাদকর্মী দলিল লেখক সমিতির নির্বাচনের নির্বাচনী প্রচারণার নিউজ কাভার করতে যান। এ সময় সেখানে সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনের পক্ষে অনুমোদনহীন পোর্টালের বহিরাগত কয়েকজন ব্যক্তি কাজ করছিলেন। বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের নজরে এলে তারা বহিরাগত লোকজনের পরিচয় জানতে চান।
এ সময় স্থানীয়রা তাদের আটক করে পরিচয় জানতে চাইলে সাবরেজিস্ট্রার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সংবাদকর্মীদের ওপর হামলা করে এবং দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনকে অপহরণের চেষ্টা চালায়।ভুক্তভোগী সংবাদকর্মী দেওয়ান ইমন জানান, সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনের দুর্নীতির তথ্য অনুসন্ধান করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে আমার অফিসে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে লিখিত অভিযোগ করেছেন। সেখানে কিছু না করতে পেরে আমাকে হুমকি দিয়ে আসছিলেন, যার প্রেক্ষিতে পরিকল্পিতভাবে আজকে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ওপর হামলা চালায় এবং অপহরণের চেষ্টা করে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক তার কঠিন শাস্তি এবং অপসারণ দাবি করছি।
প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা আরো জানায়, সাভার সাবরেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে ঢাকা থেকে ভাড়া করে আনা প্রায় ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী সংবাদকর্মীদের ওপর হামলায় অংশ নেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসীরা দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনের গতিরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভাড়াটে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দেওয়ান ইমনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।এদিকে দুর্নীতির সংবাদ প্রচার করায় সাবরেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও অপহরণচেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

তারা দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবরেজিস্ট্রার মো. জাকির হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।এ ব্যাপারে সাংবাদিকদের ডেকে তাদের সঙ্গে কথা বলেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তিনি এই ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে সাবরেজিস্ট্রারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
৬৯৪ Time View