ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের হোমনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার, ম্যাগজিন ও গুলি উদ্ধার কুমিল্লায় হামের সংক্রমণে বাড়ছে মৃত্যুর মিছিল ইরান যুদ্ধে ২০ হাজার কোটি ডলার ক্ষতির মুখে আরব বিশ্ব সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৪ জনের যাবজ্জীবন অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ বেতন কাঠামোর আওতায় এলেন ক্রীড়াবিদরা, পেলেন ক্রীড়া কার্ড ও ভাতা হামের টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%: যাত্রী কল্যাণ সমিতি

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের

সাংবাদিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে মানবতাবরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ৯ এপ্রিলের প্রতিবেদন দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

এর আগে গত ৩১ মার্চ ক্যানসার আক্রান্ত দাবি করে উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে আইনজীবীর মাধ্যমে একটি আবেদন করেন কামরুল ইসলাম। এ নিয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এরই পরিপ্রেক্ষিতে আবেদনটির ওপর আজ শুনানি হয়। পরে স্বাস্থ্য প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘‘বিচার নিজ গতিতে চলবে। কিন্তু মানুষ হিসেবে যদি কেউ অসুস্থ হন বা চিকিৎসার প্রয়োজন হয়, সেটা আমরা যথাযথভাবে দেখবো।’’

এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কামরুল ইসলামসহ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানের বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে। গত ৩০ মার্চ এ আদেশ দেওয়ার কথা ছিল। তবে না হওয়ায় নতুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
৫০৯ Time View