ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘ক্রসফায়ার’ নিয়ে বিতর্কিত মন্তব্য : আইজিপির অপসারণ চায় এনসিপি সাভারে ডিবির অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক মঙ্গলবার ‘এই মুহূর্তে গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে’ রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি ও সিইও নিয়োগ বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ চট্টগ্রামে এসআরবি সদস্যদের ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ ফেসবুক স্ট্যাটাসে তাসনিম জারা/ ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ বন্ধ হয়ে গেছে ৮৫টি হাসকিং মিল, বেকার হাজারো শ্রমিক ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

সাভারে ডিবির অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, প্রাইভেটকার উদ্ধার

সাংবাদিক

গোলাম আহমেদ সবুজ,ঢাকা জেলা প্রতিনিধি:  ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রাশেদ মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স ২৫ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ির মো. সোহেল ওরফে বুস সোহেল (৪০), খুলনার পাইকগাছা এলাকার মো. শাহিন গাজী (৩০), জামালপুরের ইসলামপুরের মো. সুমন মিয়া (৩৩) এবং শেরপুরের শ্রীবরদী এলাকার সিদ্দিক (৩৬)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সোহেল ওরফে বুস সোহেলের বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার শাহিন গাজীর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানার মামলা নং-৮১, তারিখ ২৩ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে সাত দিনের রিমান্ড আবেদনসহ তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

*ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
৫০৮ Time View