ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্গ করল পুলিশ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবি /ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা গুম-খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ আমিরাতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৩, আহত ২৬ আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজের নাম, আছেন ১১ বাংলাদেশি এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা

সাভারে সড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ার শেলে ছত্রভঙ্গ করল পুলিশ

সাংবাদিক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারে সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা উপস্থিত হন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বাগবাড়ি এলাকায় জড়ো হন এবং হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের সচল কারখানায় গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টা করা হয়। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

বর্তমানে বাগবাড়ি মোড়সহ হেমায়েতপুরের শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহলও জোরদার করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। তবে হেমায়েতপুরের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
৫০১ Time View