ঢাকা , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট দেবিদ্বার সরকারি হসপিটালে ঘটে গেলো এক করুন ঘটনা মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা প্রচারের অভিযোগ রিয়াদে প্রবাসীদের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত- বাংলা ১৪৩৩ নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস কুষ্টিয়া কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে খোকসায় মানববন্ধন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, হাজীগঞ্জ থানার ওসি আব্দুল জব্বার শ্রেষ্ঠ নির্বাচিত

সিটিস্ক্যানে হাদির মস্তিষ্কে ইসকেমিয়া বৃদ্ধি, অবস্থা এখনও সংকটজনক

সাংবাদিক

সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটজনক ও অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ সিটি স্ক্যানের প্রতিবেদনে তার মস্তিষ্কে রক্তপ্রবাহজনিত ইসকেমিক পরিবর্তন আগের তুলনায় কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন এবং হাদির চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক ডা. আব্দুল আহাদ বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেন। ডা. আহাদ জানান, সিঙ্গাপুরে নেওয়ার পর নতুন সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কে ইসকেমিয়া এখনও বিদ্যমান এবং কিছুটা বৃদ্ধি পেয়েছে। নিউরোলজিক্যাল রিফ্লেক্সেও উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি।

চিকিৎসক বলেন, “বর্তমানে তার অবস্থাকে ‘ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক’ বলা যায়। অর্থাৎ অবনতি হয়নি, তবে উন্নতিও হয়নি। তাই কনজারভেটিভ ম্যানেজমেন্টেই চিকিৎসা চালানো হবে।”

ওসমান হাদির হৃদযন্ত্র সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে রয়েছে এবং কিডনির ইউরিন আউটপুট চিকিৎসা সহায়তায় বজায় রাখা হচ্ছে। গুলির অংশ অপসারণের সম্ভাবনা খুবই ঝুঁকিপূর্ণ কারণ এটি মস্তিষ্কের গভীর ও সংবেদনশীল এলাকায় অবস্থান করছে।

ডা. আহাদ জানান, সিঙ্গাপুরের বাইরে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া এখন বাস্তবসম্মত নয়। দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা নেই। চিকিৎসা সিঙ্গাপুরেই চলবে, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির সুস্থতার দাবি নিয়ে গুজব প্রসঙ্গে চিকিৎসকরা সতর্ক করেছেন। হাদির পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে, এবং ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শরীর সম্পূর্ণ স্থিতিশীল হওয়ার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৬৪০ Time View