ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা ২ দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম আসছে পুলিশের নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি স্কুল-কলেজে, সাপ্তাহিক ছুটিতে হচ্ছে ৭ দিন চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেবে: যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেও পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়: ইরান নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজার চালান, নারীসহ গ্রেপ্তার ২ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারী দেশগুলোর তালিকা করেছে ইসরায়েল

সুনামগঞ্জে বাসে ৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার।

সাংবাদিক

মোস্তাফিজুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) অভিযানে ৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন সদরপুর গ্রামের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন আব্দুল খালিকের চায়ের দোকানের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়।

DNC সূত্রে জানা যায়, সিলেট জ-১১-০৫২১ নম্বরের ‘SURAB & SAMI EXPRESS’ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ২৩, ২৪ ও ২৯ নম্বর আসনে বসা তিন যাত্রীর শরীরের পেটের ওপর শার্টের নিচে কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের খাড়াজোড়া গ্রামের আব্দুল হামিদ (৫৫), কালামন্ডল গ্রামের মো. বাতিন মিয়া (৪৩) এবং খাড়াজোড়া গ্রামের মো. সফর আলী (৫০)। অভিযানে তাদের কাছ থেকে মোট ৬ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে DNC।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ১৯(খ) ও ৪১ ধারায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
৫০৮ Time View