সুবেকাতে বিন মিশাল ট্রাভেলসের ১৯তম শাখার শুভ উদ্বোধন
মধ্যপ্রাচ্য ইনচার্জ জানান:- সৌদি আরবের দাম্মাম সুবেকাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো বিন মিশাল ট্রাভেলসের ১৯তম শাখা। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম বীন মিশাল। একই দিনে আরো দুটি শাখা রিয়াদের হারা ও জেদ্দার নাজলাতে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি ফকির আল-আমিন। প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমেদ চান বলেন, প্রবাসীদের সুসংগঠিত সেবা প্রদান এবং যাতায়াত ব্যবস্থা সহজতর করতে এই নতুন শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানের শুভকামনা জানিয়ে অতিথিরা আশা প্রকাশ করেন, বিন মিশাল ট্রাভেলস বিশ্বস্ততার সাথে প্রবাসীদের সেবা দিয়ে যাবে।

উদ্বোধনকালে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় প্রবাসীরা জানান, নতুন এই শাখা চালু হওয়ায় তাঁদের ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ এখন আরও সহজ হবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




























সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার