ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

সোবহানার সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি

সাংবাদিক

শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুললেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। দুজনের ১৯৫ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২২০ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ নারী দল।

ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানোর পর ৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন আরও দুই ব্যাটার। ফারজানা হক ও শারমিন আক্তার কেউই রানের খাতা খুলতে পারেননি। এমন কঠিন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা।

শুরুতে সাবধানে খেললেও উইকেটে সেট হওয়ার পর ধীরে ধীরে রানের গতি বাড়ান দুজন। সোবহানা ছিলেন আক্রমণাত্মক, অন্য প্রান্তে ইনিংস ধরে রাখেন জ্যোতি। তাদের দৃঢ়তায় ম্যাচে ফেরে বাংলাদেশ। তাদের ১৯৫ রানের অনবদ্য পার্টনারশিপে অজিদের ২২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

এর আগে ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোবহানা। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার তিনি। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করে আউট হন এই ব্যাটার। তার ইনিংসে ছিল ১৮টি চার, ছক্কা নেই একটিও। মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছ থেকেও অভিনন্দন পান তিনি।

অন্য প্রান্তে অধিনায়ক জ্যোতি খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাট থেকে আসে সাতটি চার। সোবহানা ফিরে যাওয়ার পর শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
৫৯৫ Time View