ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ বিয়ের ফাঁদে সিরিয়াল প্রতারণা! একাধিক পুরুষকে টার্গেট করার অভিযোগ কোচিং বাণিজ্যে জিম্মি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, ক্লাসে উপস্থিতিতে ধস অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে থানায় মামলা দেবিদ্বার উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

হাটহাজারীতে সেতু নির্মাণে উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

সাংবাদিক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি।।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন গড়দুয়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনগণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের মাধ্যমে মিন্নাত আলি জিন্নাত আলি বশরত আলি গ্রামের জনগণ একমাত্র চলাচলের পথ হালদা নদীর শাখা খালের উপর একটি সেতু নির্মাণের দাবিতে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানের বিষয়ে ওই এলাকার সংবাদকর্মী মো. ইরফানুল ইসলাম বলেন, এলাকাটির চারদিক হালদা বেষ্টিত। একটি মাত্র স্থল পথ তার উপর সেতুটি ঝু্ঁকিপূর্ণ। ত্রিশ বছর যাবৎ চেস্টা করেও সরকারিভাবে একটি সেতু পাওয়া যায়নি। সম্প্রতি এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ইউএনও মহোদয় সেতুটি পরিদর্শন করে আশ্বস্ত করেছেন। আজ (বৃহস্পতিবার) সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আশা করছি সেতুটি নির্মাণে বর্তমান সরকার স্থানীয়দের হতাশ করবেন না। এসময় মোঃ সিরাজ দৌল্লাহ, হাজী আবুল কাশেম, সিরাজুল ইসলাম, নোমান ছিদ্দিকী, হাফেজ নেজাম উদ্দিন সুহেল, মাসুদ করিম, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ তুষার, এমদাদুল ইসলাম, জাহঙ্গীর আলম, মোঃ ফোরকান, মোঃ নাছির উদ্দীন, শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে। মাননীয় উপদেষ্টা বরাবর স্থানীয়দের দেয়া স্মারকলিপি যত দ্রুত সম্ভব পাঠিয়ে দেয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৭০৫ Time View