ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা ছুটি, আহত ৫০ পুলিশ সদস্য ৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পাসের চেয়ে আসন বেশি, বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে সাড়ে ৮ লাখ আসন

৯ম জেলা প্রশাসন গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দীঘিনালা উপজেলা চ্যাম্পিয়ন

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অনুষ্ঠিত ৯ম জেলা প্রশাসন গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দীঘিনালা উপজেলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা খাগড়াছড়ি উপজেলা ক্রিকেট দলকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।ফাইনাল ম্যাচে টস জিতে খাগড়াছড়ি সদর উপজেলা দল দীঘিনালা উপজেলাকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ওভারে দীঘিনালা উপজেলা দল ১৩৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করে।

দলের পক্ষে কায়েশের অসাধারণ ব্যাটিং দর্শকদের মুগ্ধ করে এবং দলের সংগ্রহকে শক্ত ভিত্তি দেয়জবাবে ব্যাট করতে নেমে খাগড়াছড়ি সদর উপজেলা দল শুরুটা ভালো করলেও দীঘিনালা উপজেলার বোলারদের নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিংয়ের সামনে তারা বেশিদূর এগোতে পারেনি। বিশেষ করে হারুন, আশাদুল ও ওহির দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত রান তাড়া করতে ব্যর্থ হয় খাগড়াছড়ি সদর। শেষ পর্যন্ত ১২৫ রানেই থেমে যায় তাদের ইনিংস।

ফলে ৯ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে দীঘিনালা উপজেলা দল এবং প্রথমবারের মতো ডিসি গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নিজেদের ঘরে তোলে।খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।এই ঐতিহাসিক জয়ে দীঘিনালা উপজেলায় আনন্দের জোয়ার বইছে।

খেলোয়াড়দের এমন সাফল্যে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
১০১০ Time View