ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজার চালান, নারীসহ গ্রেপ্তার ২ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারী দেশগুলোর তালিকা করেছে ইসরায়েল দিনভর ভোগান্তির পর সন্ধ্যায় এলএনজি সরবরাহ বেড়ে ১০৯ কোটি ঘনফুট অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়াল ব্রাজিল চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ, প্রতিবাদ জামায়াতের মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি, ১২ নির্দেশনা মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে ৩ প্রাণহানি, আহত অন্তত ২৫ মালয়েশিয়ার কাছে হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের সিংগাইরে রাতের আধারে গৃহবধূকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

সাংবাদিক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে। এখন মামলাটির তদন্ত করবেন সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।

এর আগে মামলাটির তদন্ত করছিলেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, এখন থেকে মামলাটির তদন্তভার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুতই মামলার প্রয়োজনীয় নথিপত্র নতুন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

পরিদর্শক রাজিব আহমেদ বলেন, পুলিশ সুপারের কার্যালয় থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। নথিপত্র হাতে পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করবেন তিনি। দ্রুত তদন্ত শেষ করে আদালতে মামলার অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মোবাইল ফোনের সূত্র ধরে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলাম তুহিন (১৯), দুই কিশোর ও সিয়াম (১৯)–কে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুই কিশোরকে আদালতের নির্দেশে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্য দুজন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
৫০৯ Time View