ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

অবৈধভাবে প্রবেশের অভিযোগে শিশুসহ নয় বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

সাংবাদিক

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া শিশুসহ নয় বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৮ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, কয়েক বছর আগে বিভিন্ন সময়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার একাধিক ব্যক্তি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের পানিপথসহ বিভিন্ন এলাকায় প্রবেশ করেছিলেন। সম্প্রতি তাঁদের আটক করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফ তাঁদের ছবি ও নাম–ঠিকানা সংগ্রহ করে বিজিবির কাছে পাঠায়। বিজিবি সরেজমিন তদন্ত শেষে নয়জনের পরিচয় নিশ্চিত করে প্রতিবেদন জমা দেয়।

পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হরিপুর সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাঁদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে শারীরিক পরীক্ষা করায়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে আছেন বালিয়াডাঙ্গী উপজেলার কৈকুড়ি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ। একই উপজেলার বড়গাছিয়া গ্রামের মৃত সৌমু মোহাম্মদের ছেলে রমজান আলী ও তাঁর স্ত্রী মোমেন বেগমও । তাঁদের তিন সন্তান—ইমরান, রেজিয়া ও মাসুমা—ফেরত দেওয়া হয়েছে।

এ ছাড়া ফিরেছেন কদমতলা গ্রামের তাইজুল ইসলামের ছেলে আখতারুল হোসেন, একই উপজেলার বড় পলাশবাড়ী গ্রামের আব্দুস সুবহানের মেয়ে ও আখতারুজ্জামানের স্ত্রী মনজুর আক্তার এবং তাঁদের দুই মাস বয়সী শিশু তারজিনা।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া মন্ডল বলেন, “সরেজমিন তদন্তে তাঁদের সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেছে বিজিবি। পরবর্তীতে গতকাল পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফেরত আনে আমাদের থানায় হস্তান্তর করা হয়। তাদের কি ইতিমধ্যেই আমরা ঠাকুরগাঁও কোর্টে পাঠিয়েছি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
১০৭২ Time View