ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন

অবৈধ অটোরিকশা-সিএনজি চলাচল রোধে সাভার হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম

গোলাম আহমেদ সবুজ, সিনিয়র রিপোর্টার

ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজি চলাচল নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। গাজীপুর রিজিয়নের অধীনে পরিচালিত এই উদ্যোগে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (১৭/০৪/২৬ ) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সাভার হাইওয়ে থানার পুলিশ সদস্যরা চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং অবৈধভাবে মহাসড়কে অটোরিকশা ও সিএনজি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
সাভার হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শেখ শাজাহান বলেন, “মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল শুধু আইন লঙ্ঘনই নয়, এটি মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। আমরা চাই চালকরা সচেতন হোক এবং নিজের ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নিয়ম মেনে চলাচল করুক। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোসফিকুর রহমান বলেন, “আমরা চালকদের বোঝানোর চেষ্টা করছি যে মহাসড়কে অটোরিকশা ও সিএনজি চালানো ঝুঁকিপূর্ণ। তাদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয়দেরও এ উদ্যোগকে স্বাগত জানাতে দেখা গেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৬৩২ Time View