ঢাকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুজবে কান নয়—শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের মায়ের মৃত্যু সংবাদ সম্পূর্ণ মিথ্যা সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার রাণীশংকৈলে সাড়ম্বরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান এবার ভোটের ফল চ্যালেঞ্জ করলেন আমিনুল হক সাড়ে ৯টায়ও তালাবদ্ধ সরকারি অফিস: ভেটেরিনারি পাবলিক হেলথ্ ল্যাবে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু ১০ মার্চ, সোমবার সংবাদ সম্মেলন ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

সাংবাদিক

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় পেয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছিল বাংলাদেশ। দশম স্থান থেকে উঠে নয়ে অবস্থান করেছিল টাইগাররা। তবে এরপর থেকে ওয়ানডে খেলেনি বাংলাদেশ। খেলায় অনীহা ও বিরতির কারণে আবারও পিছিয়ে পড়েছে লাল-সবুজের দল।

সোমবার (১১ আগস্ট) প্রকাশিত আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ আবারও এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে মেহেদী হাসান মিরাজ নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ৫ উইকেটে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে জিতে এই দলের র‌্যাংকিং বেড়ে নবম স্থানে উন্নীত হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তান এক ধাপ নিচে নেমে পঞ্চম স্থানে অবস্থান করছে। শ্রীলঙ্কা র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করে চতুর্থ স্থানে উঠে এসেছে।

র‌্যাংকিংয়ে শীর্ষ তিন অবস্থানে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট সমান ছিল ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৮।

আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য এই র‌্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি দলগুলো বাছাইপর্ব থেকে খেলার সুযোগ পাবে। ২০২৭ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
১২১৪ Time View