ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম মানবিক সেবায় এক যুগ, উদযাপনে ‘হাসি’; টেকনাফ শুরু হচ্ছে যৌথ অভিযান নরসিংদীতে মেডিকেল কলেজ চালুর ঘোষণা- যেখানেই অবহেলা ও দূর্নীতি সেখানেই চাকরিচ্যুতি-স্বাস্থ্য মন্ত্রী ছয় মাসে ৫০ শয্যার হাসপাতাল হবে ১০০ শয্যার, সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী ফরিদগঞ্জে যুব সমাজের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগামীকাল বিসিবি নির্বাচনে বাধা নেই: চেম্বার আদালত

সাংবাদিক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিতই থাকছে। ফলে সোমবার (৬ অক্টোবর) ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হতে বাধা নেই।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। রোববার (৫ অক্টোবর) শুনানি নিয়ে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব।

শুনানিতে রিট আবেদনকারীপক্ষের আইনজীবী বিসিবির নির্বাচন স্থগিতের আরজি জানান। আদালত বলেছেন, ‘নির্বাচনে স্থগিতাদেশ দিচ্ছি না। নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হোক।’

বিসিবির সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়নের ফরম বাতিল করে নতুন ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয়/জেলা ক্রীড়া সংস্থা বরাবর চিঠি দেন। এই চিঠির বৈধতা নিয়ে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ২২ সেপ্টেম্বর রুলসহ আদেশ দেন। বিসিবির সভাপতির ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করা হয়।

হাইকোর্টের আদশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২২ সেপ্টেম্বর আপিল বিভাগে আবেদন করে। সেদিনই বিকালে চেম্বার আদালতে তা শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে সেদিন চেম্বার আদালত আদেশ দেন। আদেশে বলা হয়, শুনানি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হলো। সে সময় পর্যন্ত স্থগিত করা হলো।

এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতে গত ২৮ সেপ্টেম্বর শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে সেদিন স্থগিতাদেশ ৫ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে উল্লেখ করে আজ (রোববার) শুনানির জন্য দিন রাখেন আদালত। চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ১১ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ।

অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী কায়সার কামাল শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম। বিসিবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
৭৮০ Time View