ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিল একনেক হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর এইচএসসি: ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প ২০ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজা : সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ এনসিপি বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক অঙ্গনে আবারও হবিগঞ্জের উশু যোদ্ধারা — নেপাল ও হংকংয়ে অংশ নিচ্ছে প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাব

সাংবাদিক

হবিগঞ্জ প্রজন্ম উশু সান্দা ফাইট ক্লাবের চারজন প্রতিভাবান খেলোয়াড় এবারও দেশের গর্ব হয়ে অংশ নিতে যাচ্ছে দুটি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায়।

১ থেকে ৫ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিচ্ছেন গাউছ মিয়া, হামিদুর রহমান রাকিব, মো. ইমরান ও রাসেল। তাদের সাথে কোচ হিসেবে থাকবেন বাবুল আহমেদ রুবেল।

এরপর ১৭ ডিসেম্বর হংকংয়ে অনুষ্ঠিতব্য আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন একই দল। কোচ রুবেল জানান, “গতবারের অভিজ্ঞতা এবার কাজে লাগিয়ে আমরা ভালো কিছু করার আশাবাদী।”

তবে হতাশার বিষয় হলো, সরকারি কোনো সহায়তা ছাড়াই নিজেদের সঞ্চিত অর্থে বিদেশযাত্রার প্রস্তুতি নিতে হচ্ছে খেলোয়াড়দের। হবিগঞ্জ জেলা উশু অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু বলেন, “যদি সরকারী পৃষ্ঠপোষকতা মিলতো, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হতো।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
৭৮৭ Time View