ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন

আশুলিয়ায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে মানববন্ধন

নুর আলম সিদ্দিকী মানু

ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ ও অর্থপাচারের প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের বলিভদ্র বাজারে বৈষম্যবিরোধী চাকরি প্রার্থী পরিষদ ও সচেতন ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরামের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘ব্যাংক লুটেরা এস আলমের অবৈধ নিয়োগ বাতিল করো—ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে দাও’—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের বিনিয়োগ গ্রাহক মো. আল-আমিন। বক্তব্য দেন মাদরাসাতুল আখলাক আল ইসলামীয়ার প্রিন্সিপাল হাফেজ মো. রওনাকুল ইসলাম রনি, প্রবাসী গ্রাহক মো. আব্দুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অযোগ্য ও অবৈধ নিয়োগ দিয়ে ব্যাংকিং খাতে আস্থা নষ্ট করেছে এবং ১ লাখ ২০ হাজার কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচার করেছে।

তারা পাঁচ দফা দাবি পেশ করেন—সব অবৈধ নিয়োগ বাতিল, মেধাভিত্তিক নিয়োগ, পাচারকৃত অর্থ ফেরত, ব্যাংকের ভাবমূর্তি রক্ষা, এবং বাংলাদেশ ব্যাংকের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

বক্তারা হুঁশিয়ারি দেন—দাবি আদায় না হলে দেশের প্রতিটি জেলায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে বক্তারা বলেন, ব্যাংকের সুনাম ও স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বাংলাদেশ ব্যাংককে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৮২৫ Time View