ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ An Interesting Interview with the amazing Music Personality, Davide Pomponio প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেসব সুবিধা সেনা হেফাজতে মোজাফফর- শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ফারুক আহমেদ খাঁন স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন

সাংবাদিক

ঢাকার আশুলিয়ায় গভীর রাতে দোকানসহ বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাড়ির ৮টি কক্ষসহ অন্তত তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রোববার (২৮ জুন) রাত ৩টার দিকে ভাদাইলের আক্কাস মার্কেট এলাকার সুরুজ মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসলেও রাস্তা সরু হওয়ায় তারা ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি। পরে গাড়ি দূরে রেখে অতিরিক্ত পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে ওই বাড়ির ৮টি কক্ষসহ অন্তত তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ৮টি কক্ষ ও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৫৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
৫৮৮ Time View