ঢাকা , বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসব মুখর পরিবেশে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: শরীয়তপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনে মাঠে আছেন আজহারুল ইসলাম ডিজিটাল মিডিয়া ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক নেত্রকোনার পূর্বধলায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে মো. রইছ উদ্দিন (৫১) নামের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রিয়াদে ইনভেস্টার আসলাম আহমেদ মোরশেদের Camera World-এর ৫ম শাখা “মাম বিজনেস লিমিটেড সিকিউরিটি” উদ্বোধন চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র‌্যাব কর্মকর্তা। নিহত মুন্সীগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আশুলিয়ার জামগড়ায় গভীর রাতে অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের প্রধান ইয়ার হোসেন সহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

সাংবাদিক

দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন এর নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এবং কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল, রূপায়ন এলাকাতে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একাধিকবার মিডিয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে অভিযোগ করলেও তারা ধরাছোঁয়ার বাইরে ছিল। গত কয়েকদিন একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকি ইত্যাদির তথ্য জামগড়া আর্মি ক্যাম্পের নজরে আসে।

অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আশুলিয়ার জামগড়া প্রাইমারী স্কুল এবং বটতলা রুপায়ন, জামগড়া এলাকায় রাতভর পাঁচটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া সহ মোট ছয়জনকে গ্রেফতার করে। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে । গ্রেফতারকৃতদের জবানবন্দি মোতাবেক জানা যায় তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং এর সাথে জড়িত। পরবর্তীতে আটককৃত ছয় জনকে উদ্ধারকৃত বিপুল দেশী অস্ত্র, গাজা, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

*গ্রেফতারকৃত ব্যক্তিবর্গঃ*

(১) ইয়ার হোসেন (২০)- কিশোর গ্যাং সদস্য, ছিন্তাইকারি, রুপায়ন এলাকা।
(২) সোনা মিয়া (৪৫)- মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জামগড়া।
(৩) আশরাফুল (১৮)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
(৪) বড় বাবু (১৯)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
(৫) ছোট বাবু (১৭)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।
(৬) আকাশ (১৮)- কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, জামগড়া।

*উদ্ধারকৃত সরঞ্জামাদিঃ*
(১) দেশীয় অস্ত্র- ১৬ টি
(২) কাঁচি এবং ধারালো অস্ত্র – ৫ টি
(৩) গাজা – ৫ পট
(৪) অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন- ৮ টি
(৫) মোবাইল সিম – ৪৮ টি

দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েম কারী কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করায় জামগড়া এলাকার জনগণের মধ্যে স্বস্তি নিরাপত্তা বিরাজ করছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
৬১৭ Time View