ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপনম;মধ্যপ্রাচ্য ইনচার্জ ;জানান! রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোটগ্রহণ ২০ আগস্ট ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

আশুলিয়ার জামগড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এলাকাজুড়ে আতঙ্ক; অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চল জামগড়া চৌরাস্তার চৌধুরী মার্কেট এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ অভিযান পরিচালনা করে।

তিনি জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি প্রায় ১৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশও ৬ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে।

পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকাজুড়ে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা গ্রেফতারের তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
৫৫১ Time View