ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

ইরানকে সব দাবি মানতে হবে, নয়তো তাদের অস্তিত্বই থাকবে না: ট্রাম্প

সাংবাদিক

ইরানকে হয় যুক্তরাষ্ট্রের সকল দাবি মেনে নিতে হবে, না হয় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৯ অক্টোবর) নিউ ইয়র্কের উত্তরাঞ্চলে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই চূড়ান্ত বার্তা দেন।

তিনি জানান, ইরানি কর্তৃপক্ষও এই বাস্তবতা খুব ভালোভাবেই উপলব্ধি করে। বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প প্রতিবছরের মতো এবারও তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির তীব্র সমালোচনা করেন।

পুরস্কার প্রদানকারী সংস্থাকে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে আখ্যা দিয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক বিচারক নবনেথেম পিল্লাইকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং তাকে এক ‘রহস্যময় ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্প অভিযোগ করেন, এই সিদ্ধান্ত নরওয়ে দেশটির ওপর একটি অমোচনীয় কলঙ্ক লেপন করেছে। একই সঙ্গে গণতন্ত্রবিরোধী এবং সভ্যতার শত্রু একদল চরমপন্থী মতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কার স্থায়ীভাবে মর্যাদা হারিয়েছে বলে তিনি দাবি করেন।

সূত্র: সিবিএস নিউজ

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
৬০৭ Time View