ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি বেহাল দশা

মোঃ মনির হোসেন, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের ২ নং ওয়ার্ড উত্তর রাজাপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। সংস্কার না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাদায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মনির হোসেন বলেন, “রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে আছে। আমরা স্থানীয়ভাবে কিছু সংস্কারের চেষ্টা করেছি, কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। সরকারিভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

ঢাকা বিল্ডিং কন্ট্রাক্টর” মোহাম্মদ লিটন মিজি বলেন, “বিদ্যালয়ে প্রতিদিন শত শত শিশু যায়। কিন্তু রাস্তাটির করুণ অবস্থার কারণে তারা ভোগান্তিতে পড়ে। এটি খুবই দুঃখজনক।”

যুব নেতা মোহাম্মদ মহসিন মিয়া বলেন, “কয়েক যুগ ধরে আমরা রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

বর্তমানে এখন টেলিভিশন কর্মরত রাকিব হোসেন মিজি বলেন, “মিডিয়ায় কাজ করার সুবাদে আমি দেশের নানা জায়গা ঘুরেছি। কিন্তু নিজের গ্রামের এই রাস্তাটির দুর্দশা এখনো কাটেনি। এটি আমাদের জন্য লজ্জার বিষয়।”

ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিজি বলেন, “আমরা গ্রামের উন্নয়নে সবসময় পাশে আছি। কিন্তু শুধু ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তার সংস্কার সম্ভব নয়। সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন।”

স্থানীয় তরুণ সোহেল মিজি বলেন, “এই রাস্তায় প্রতিদিন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এমনকি রোগীকে নিয়ে হাসপাতাল যাওয়াও কষ্টকর হয়ে দাঁড়ায়।”

হাফেজ মোঃ সাইফুল মিয়াজী বলেন, “বিদ্যালয়মুখী শিশুদের কথা ভেবে হলেও এই রাস্তার সংস্কার জরুরি। ছোট ছোট বাচ্চারা প্রতিদিনই কাদা ও গর্ত এড়িয়ে স্কুলে যেতে বাধ্য হয়।”

এলাকার জনপ্রতিনিধিরা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

এলাকাবাসী অবিলম্বে রাস্তাটির সংস্কারের দাবি জানিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১১:৫৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
৮১৪ Time View