ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ’র উদ্যোগে সেরা রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

একদিনে দুই লাশ উদ্ধার: গৃহবধূ ও অজ্ঞাত যুবক

তুষার খান, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ সাবিনা আক্তার লাকি (৩৫) ও এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকালে সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ পুলসংলগ্ন ডিএনডি লেক এবং শিমরাইল এলাকার সড়ক ও জনপথের (সওজ) স্টাফ কোয়ার্টার থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি লাশই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

গলাকাটা অবস্থায় গৃহবধূর মরদেহ
নিহত সাবিনা আক্তার লাকি রাজধানীর ওয়ারী গোপীবাগ এলাকার মৃত শামসুল হকের মেয়ে। স্বামী রুবেল জানান, স্ত্রী লাকি প্রায়ই ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং পূর্বেও কয়েকবার বাড়ি ছেড়ে চলে আসেন। মঙ্গলবার রাতেও তিনি তিন মেয়েকে নিয়ে বের হন। বুধবার সকালে খবর পান, স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, লাকি প্রায় ছয় মাস ধরে সওজের স্টাফ কোয়ার্টারে বিআরটিসি বাসচালক নিরবের ভাড়াবাসায় যাতায়াত করতেন। মঙ্গলবার রাতেও তিনি সেখানে গিয়েছিলেন। বুধবার সকালে নিরবের বাসা থেকেই তার মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই নিরব পলাতক রয়েছেন।

ডিএনডি লেকে অর্ধগলিত যুবকের লাশ
এদিন সকাল ৯টার দিকে নাসিক ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ ভেসে ওঠে। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এখনো ওই যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, দুটি ঘটনার তদন্ত চলছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
১১২৮ Time View