ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শাস্তি পেলেন সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তা ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন সচিবের অনুপস্থিতিতে অচল ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী সোনারগাঁয়ে জামায়াত কর্মীর বাসায় হামলা ও ভাঙচুর, আহত ৩ সিরাজদিখানে পরিবেশ ছাড়পত্র ছাড়া কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিএভিএস ও চট্টগ্রাম এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান তাহিরপুর উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে মিটু রঞ্জন পালের প্রার্থীতা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হলেন শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

এলডিসি থেকে উত্তরণ ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকতে বললেন তারেক রহমান

সাংবাদিক

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ পরবর্তী ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এ কথা লেখেন তিনি।

এলডিসি থেকে উত্তরণে উদ্বিগ্ন হওয়ার অনেক বিষয় রয়েছে উল্লেখ করে তারেক রহমান লেখেন, এতে অর্থনীতি ও জনগণ সরাসরি প্রভাবিত হতে পারে।

এছাড়া, পোশাক খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা, বাণিজ্য সরবরাহ এবং আধুনিক অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি আরও লেখেন, এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্য সংস্থা ভর্তুকিসহ যেসব বাণিজ্য সুবিধা দিচ্ছে তা আর পাওয়া যাবে না। এতে প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি পেতে পারে।

দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে ঝুঁকিমুক্ত থাকে, তা নিশ্চিত করতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। পোস্টে দেশের রিজার্ভ ও ঋণের চাপে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৭০২ Time View