ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ্যপ অবস্থায়’ হাসিনার নামে স্লোগান, আটক ৩ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২৭৪১ টাকা আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের ২৮ জেলায় ককটেল, বাস-ট্রেনে আগুন, চালকের মৃত্যু কপ৩১-এ ন্যায়সংগত জলবায়ু অর্থায়নের পথরেখা তুলে ধরল বাংলাদেশ

ওটিটির বিপ্লব : অভিনেত্রীরাই ধরছেন গল্পের হাল

সাংবাদিক

একসময় মূলধারার হিন্দি সিনেমায় নারী চরিত্রের গুরুত্ব নির্ধারিত হতো অনেকটাই পুরুষ প্রধান চরিত্রের সঙ্গে তাদের সম্পর্কের ভিত্তিতে। নায়কের প্রেমিকা কিংবা সহযোগী হিসেবেই অধিকাংশ ক্ষেত্রে পর্দায় হাজির হতেন অভিনেত্রীরা। তবে ওটিটি প্ল্যাটফর্মের বিস্তারে সেই চেনা সমীকরণে পরিবর্তন এসেছে। এখন গল্পের হাল ধরছেন নারীরা।

অপরাধ, রাজনীতি, পারিবারিক টানাপোড়েন কিংবা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব—বিভিন্ন ঘরানার সিরিজে নারী চরিত্রই হয়ে উঠছে কাহিনির মূল চালিকাশক্তি। শুধু শক্তিশালী নয়, তাদের দুর্বলতা, উচ্চাকাঙ্ক্ষা, ভুল, সংকট ও ব্যক্তিগত লড়াইও উঠে আসছে পর্দায়। ফলে নায়িকা হওয়ার প্রচলিত সংজ্ঞা ছাড়িয়ে তৈরি হচ্ছে নারীর নতুন এক পর্দার পরিচয়।

নায়কের অপেক্ষা নয়, গল্প এগিয়ে নিচ্ছেন নারীরা

ওটিটির অন্যতম বড় পরিবর্তন হলো, নারীপ্রধান গল্পের বিস্তার। এসব গল্পে নারী চরিত্রের যাত্রা কোনো পুরুষের উপস্থিতি বা সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়। বরং নিজেদের পরিস্থিতি মোকাবিলা করে তারাই এগিয়ে নিচ্ছে কাহিনি। সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া’ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ।

সিরিজটিতে আরিয়া নামের এক নারীকে দেখা যায়, যিনি পরিবারের সদস্যদের সুরক্ষায় ব্যবসার দায়িত্ব নেন এবং একপর্যায়ে অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়েন। তবে চরিত্রটি অপ্রতিরোধ্য কোনো অ্যাকশন নায়িকা নয়। পরিস্থিতির চাপে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, ব্যক্তিগত দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় তার অবস্থান ও ভূমিকা।

সুস্মিতা সেন অভিনীত ‘আরিয়া’

অন্যদিকে ‘অরণ্যক’ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রবীনা ট্যান্ডন। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে রহস্যময় অপরাধের তদন্ত করতে গিয়ে তাকে পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত নানা সংকটও সামলাতে হয়। ফলে চরিত্রটি কেবল একজন তদন্তকারীর মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং তার ব্যক্তিগত জীবন ও দায়িত্ববোধও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

নারী চরিত্রকে সব সময় আদর্শ, নিখুঁত কিংবা সবার পছন্দের হতে হবে—ওটিটি সেই ধারণা থেকেও বেরিয়ে আসার সুযোগ তৈরি করেছে। এখানে নারীরা যেমন উচ্চাকাঙ্ক্ষী, তেমনি অনিশ্চয়তায় ভোগেন; কখনো দৃঢ়, আবার কখনো ভঙ্গুর। তাদের এমন বহুমাত্রিক উপস্থিতি চরিত্রগুলোকে আরও বাস্তব করে তুলছে।

‘দিল্লি ক্রাইম’ সিরিজে ডেপুটি পুলিশ কমিশনার বর্তিকা চতুর্বেদীর চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ। কঠিন অপরাধের তদন্ত সামলানোর পাশাপাশি একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তাকে নিতে হয় নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পেশাগত দায়িত্বের চাপ ও মানসিক টানাপোড়েনও সামলাতে হয় তাকে। অতিরঞ্জিত বীরত্ব নয়, বরং অভিজ্ঞতা ও দৃঢ়তার মধ্য দিয়েই চরিত্রটির কর্তৃত্ব প্রকাশ পেয়েছে।

এদিকে ‘দ্য ফেম গেম’-এ মাধুরী দীক্ষিত অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা আনন্দের চরিত্রে। বাইরে থেকে ঝলমলে তারকাখ্যাতির আড়ালে অনামিকার ব্যক্তিগত জীবনে রয়েছে নানা জটিলতা। খ্যাতির চাপ, পারিবারিক সম্পর্ক এবং বিনোদনজগতে একজন নারীর ওপর তৈরি হওয়া প্রত্যাশা এসব বিষয় উঠে এসেছে সিরিজটিতে।

ক্ষমতার জায়গাগুলোতেও নারীর সরব উপস্থিতি

অপরাধ ও রাজনৈতিক গল্পে নারীর নেতৃত্ব এবং কর্তৃত্বের বিষয়টিও নতুনভাবে সামনে এনেছে ওটিটি। যেসব পরিসরকে এত দিন মূলত পুরুষ চরিত্রের আধিপত্যের জায়গা হিসেবে দেখা হতো, সেখানেও এখন নারীরাই হয়ে উঠছেন গল্পের কেন্দ্রীয় চরিত্র।

‘মহারানি’ সিরিজে হুমা কুরেশি অভিনয় করেছেন রানি ভারতীর ভূমিকায়। একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির জটিল অঙ্গনে প্রবেশ তার এই যাত্রাই সিরিজটির মূল গল্প। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, ক্ষমতার লড়াই ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন রানি।

একইভাবে ‘আরিয়া’তেও দেখা যায়, পরিবারের ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি বিপজ্জনক অপরাধজগতের সঙ্গে লড়াই করছেন একজন নারী। দুই সিরিজের গল্পের প্রেক্ষাপট আলাদা হলেও উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতা ও টিকে থাকার সংগ্রামে নারীর অবস্থান এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন চরিত্রে প্রতিষ্ঠিত অভিনেত্রীরা

ওটিটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত অভিনেত্রীদের জন্যও তৈরি করেছে নতুন সম্ভাবনা। বড় পর্দায় পরিচিত ইমেজের বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তারা। কাজল ‘দ্য ট্রায়াল’ সিরিজে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত সংকটের পর আবার পেশাগত জীবনে ফিরে আসা এক নারীর গল্প উঠে এসেছে এতে।

অন্যদিকে ‘দ্য ফেম গেম’-এ মাধুরী দীক্ষিত এবং ‘অরণ্যক’-এ রবীনা ট্যান্ডন নিজেদের পরিচিত অভিনয়ধারার বাইরে গিয়ে ভিন্ন ঘরানার চরিত্রে কাজ করেছেন। এসব কাজের মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ পাচ্ছেন অভিনেত্রীরা। একই সঙ্গে একটি পুরো সিরিজের গল্প নিজেদের অভিনয় দিয়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রও তৈরি হচ্ছে তাদের জন্য।

 ‘দ্য ফেম গেম’-এ মাধুরী দীক্ষিত

নারীপ্রধান গল্পের এই পরিবর্তন শুধু প্রতিষ্ঠিত তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন প্রজন্মের নারীদের জীবন, অভিজ্ঞতা ও স্বপ্নও জায়গা করে নিচ্ছে স্ট্রিমিং কনটেন্টে। ‘গার্লস হোস্টেল’ ও ‘ইঞ্জিনিয়ারিং গার্লস’-এর মতো সিরিজে উঠে এসেছে শিক্ষাজীবন, বন্ধুত্ব, স্বাধীনতা ও উচ্চাকাঙ্ক্ষার নানা দিক।

এসব গল্পে অপরাধ কিংবা রাজনীতির মতো বড় কোনো প্রেক্ষাপট না থাকলেও নারীদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তের পরিণতি মোকাবিলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। নিজেদের মতো করে জীবন গড়ে তোলার পথে তাদের আনন্দ, সংকট ও সম্পর্কের টানাপোড়েনও হয়ে উঠেছে গল্পের অংশ।

একজন নারীকে শক্তিশালী চরিত্র হয়ে উঠতে হলে তাকে পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ কিংবা সফল ব্যবসায়ী হতে হবে এমন কোনো শর্ত নেই। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, পারিবারিক প্রত্যাশাকে প্রশ্ন করা, অন্যায়ের প্রতিবাদ কিংবা সমাজের প্রচলিত ধারণার সঙ্গে আপস না করাও ক্ষমতার প্রকাশ হতে পারে।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নারীদের নিয়ে গল্প বলার পরিসর বাড়িয়েছে। অবশ্যই আরও বৈচিত্র্যময় নারী চরিত্র ও অভিজ্ঞতার গল্প বলার সুযোগ রয়েছে। তবু নারীপ্রধান সিরিজের ক্রমবর্ধমান উপস্থিতি হিন্দি বিনোদনজগতে চরিত্র নির্মাণের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নারীরা এখন আর শুধু অন্য কারও গল্পের অংশ নন; বরং নিজেরাই হয়ে উঠছেন গল্পের কেন্দ্র, সিদ্ধান্তের নিয়ন্ত্রক এবং কাহিনি এগিয়ে নেওয়ার প্রধান শক্তি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
৫০১ Time View