ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ An Interesting Interview with the amazing Music Personality, Davide Pomponio প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেসব সুবিধা সেনা হেফাজতে মোজাফফর- শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ফারুক আহমেদ খাঁন স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কঠিন চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

সাংবাদিক

জয় দিয়ে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরপর দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নদের। এমন হতাশাজনক ফলের পর দলটিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এর মধ্যেই নতুন করে প্রশ্ন উঠেছে—২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কি দেখা যাবে স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডদের?

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস গেমসে টি–টোয়েন্টি ফরম্যাটে ছয়টি দল অংশ নেবে বলে জানা গেছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র সরাসরি জায়গা পাবে, বাকি পাঁচটি দল নির্ধারিত হবে মহাদেশভিত্তিক বাছাই বা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। তবে চূড়ান্ত যোগ্যতা নির্ধারণের পদ্ধতি এখনো ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) বা আইসিসি।

ধরা যাক, টি–টোয়েন্টি র‌্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক বিশ্বকাপের পারফরম্যান্সই যদি নির্বাচনের মানদণ্ড হয়, তাহলে অস্ট্রেলিয়ার জন্য পথটা কঠিন হতে পারে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারালেও পরের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হেরে যায় তারা। গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ায় র‌্যাঙ্কিংয়ে তাদের অবনমন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে সুপার এইটে উঠে নিজেদের অবস্থান শক্ত করেছে নিউজিল্যান্ড। তারা যদি সেমিফাইনালে পৌঁছাতে পারে, তাহলে অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনাও বাড়বে। সে ক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেললে অজিদের খেলতে হতে পারে বাছাইপর্ব। অর্থাৎ মূল আসরে জায়গা পেতে স্টিভ স্মিথ–ট্র্যাভিস হেডদের লড়তে হতে পারে তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর বিপক্ষে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:৩৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
৬৯৭ Time View