ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশ এনার্জি চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রের কেপিআই নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার হাজীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সিআর ও জিআর মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং ও সাইবার ক্রাইম প্রতিরোধে একসাথে কাজ করার জন্য সমঝোতা স্মারক সাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি সেন্টার ও বঙ্গডেমী এক সপ্তাহ পার হলেও বর্তমান কর্মস্থলে আছেন স্বাস্থ্য কর্মকর্তা। উৎসব মুখর পরিবেশে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: শরীয়তপুর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকেই নির্বাচনে মাঠে আছেন আজহারুল ইসলাম ডিজিটাল মিডিয়া ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মৃত্যুহীন প্রাণ: ওসমান হাদী ও আগামীর সংগ্রাম।মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় নবাবগঞ্জের পুরাতন বান্দুরা এলাকায় মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত তিনজন আটক, মাদক ও নগদ অর্থ উদ্ধার হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দলের তৎপরতায় হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক

কাপ্তাইয়ে প্রাইভেট কার ভর্তি মাদক উদ্ধার, আটক ৪ কাপ্তাই

মো জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশমবাগান পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রাইভেট কার ভর্তি মাদক উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ। এসময় চারজনকে আটক করা হয়। পুলিশ জানায়, বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে কাপ্তাই থানা পুলিশের এসআই মোঃ আজিজুল হক ও এসআই সুজন শর্মার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এসময় একটি টয়োটা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৩-৫৩৫৮) থামানো হলে গাড়ির পিছনের বুট থেকে বস্তাভর্তি ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটিও জব্দ করা হয়।আটককৃতরা হলো—১) সৈকত মহাজন (২৯), পিতা বাবুল মহাজন, মাতা লক্ষী মহাজন, সাং-অজিত মহাজনের বাড়ি, মহিরা পেরপাড়া, কাশিয়াইশ ইউনিয়ন, থানা পটিয়া, চট্টগ্রাম। ২) টিটু দাশ (৩৪), পিতা কৃষ্ণ দাশ, মাতা চাঁদ দাশ, সাং-অজিত মহাজনের বাড়ি, মহিরা পেরপাড়া, কাশিয়াইশ ইউনিয়ন, থানা পটিয়া, চট্টগ্রাম। ৩) মোঃ শাহেদুল ইসলাম (২৯), পিতা আবুল কাশেম, মাতা রওশন আরা বেগম। ৪) মোঃ ইব্রাহিম (৩২), পিতা আব্দুল মান্নান, মাতা শামীমা আক্তার, সাং-নেজাম শাহ পাড়া, ইসলামপুর ইউনিয়ন, থানা রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। এ ঘটনায় এসআই মোঃ আজিজুল হক বাদী হয়ে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি (নং-০৭, তারিখ-২৭/০৮/২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(গ)/৩৮ ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মোঃ সাইমুল ইসলামের উপর। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, “আজ ভোরে নিয়মিত চেকপোস্ট অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় চারজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আটককৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৬৩৫ Time View