ঢাকা , মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন তারেক রহমানের শপথ আজ, দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী আয়োজন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ: রাজধানীর যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ঠাকুরগাঁও-৩ এ  ১ লাখ ৩১ হাজার ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী বিএনপি’র জাহিদুর রহমান। ১০ম স্থানে থাকা মুসলিম লীগের খলিলুর পেয়েছেন ১১৩ ভোট। ঠাকুরগাঁও-৩ এ জাতীয় পার্টির হাফিজউদ্দীনসহ ৮ প্রার্থী জামানত হারালেন। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টস লিঃ এর চেয়ারম্যান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত গণমাধ্যমে খণ্ডিত ফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির চাঁদপুর জেলা যুবদলের শৃঙ্খলার বার্তা বিশৃঙ্খলা নয়, মানবিকতা ও দায়িত্বশীলতার আহ্বান নুরুল আমিন খান আকাশের সমাজসেবক হাজী মো. রফিক আহমদ এর ইন্তেকাল

কাপ্তাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা

মো জয়নাল আবেদীন কাপ্তাই, রাঙ্গামাটি কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে।

নিহতের নাম মো. শাহীন (২৪)। তিনি স্থানীয় বড়ইছড়ি কলেজ রোড এলাকার বাসিন্দা এবং মো. শহীদুল্লাহর পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের ঘটনায় শাহীনের স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শ্বশুর-শাশুড়িকে খবর দেন। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

শাহীনের স্ত্রী জানান, সেদিন তিনি বাপের বাড়ি রাঙ্গুনিয়া থেকে স্বামীর সঙ্গে বাড়ি ফেরেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর ঘরের ভেতর অস্বাভাবিক নড়াচড়া টের পান। আলো জ্বালিয়ে দেখেন, শাহীন সিলিং ফ্যানে ঝুলছে।

এ বিষয়ে শাহীনের মা বলেন, “আমার ছেলের কোনো ঝগড়া-বিবাদ ছিল না। শ্বশুরবাড়ি থেকে বেড়িয়ে এসে সে নিজ ঘরে ঘুমাতে যায়। হঠাৎ কেন সে ফাঁসি দিল আমরা বুঝতে পারছি না।”

এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে ফেরার পরই এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, শাহীনকে যে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেখানে সিলিং ফ্যান থেকে মাটি পর্যন্ত দূরত্ব মাত্র সাত ফিট, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

কাপ্তাই থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। তারা আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি রহস্যজনক হওয়ায় এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
৬৭১ Time View