ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মন্ত্রিসভার বৈঠক /২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু মঙ্গলবার মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপনে বিধিমালা সংশোধন মঙ্গলবার শপথ নেবেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলাকারীরা সাধারণ শ্রমিক নয়: ডিআইজি আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, রাত ৮টা থেকেই কার্যকর সজীব ওয়াজেদ জয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ৫০ দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

সাংবাদিক

রাজবাড়ীর কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমজাদ বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা–কুষ্টিয়া মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়নপুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার মৃত ফটিক বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশা থেকে সোনাপুরগামী একটি ভ্যান ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক আমজাদ বিশ্বাস মারা যান।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন-অর-রশিদ বলেন, নিহত মাছ ব্যবসায়ী আমজাদ বিশ্বাস ভ্যান চালিয়ে সোনাপুরের দিকে যাচ্ছিল। সামনে থেকে পিক-আপ ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
১৩৭৩ Time View