ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যার বিচার দাবিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মানববন্ধন

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ সদস্য গ্রেফতার

শাহ্ আল-আমিন আমানত

কুমিল্লায় বড় ধরনের সফল অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ভিংলা বাড়ি এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) নজির আহমেদ খান। গ্রেফতারকৃতরা হলেন- আউয়াল (৫০) ও নিহার বিশ্বাস (৪৮)। শাহ আলম দুলাল (৪০), মো. মনির হোসেন (৪০), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশাররফ শরীফ (৩২), মো. সুমন (৩৩), মো. খোকন (৪০), আমামিন (২৫), মো. সোহেল (২৬), এসপি জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় পরপর দুটি ডাকাতি সংঘটিত হলে পুরো জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে তথ্য আসে— বাঙ্গরা এলাকায় একদল ডাকাত নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে। পুলিশের টহল টের পেয়ে তারা দেবিদ্বার থানার দিকে ডাকাতির পরিকল্পনা করে। বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ির দরজা ও জানালা ভেঙে পালানোর চেষ্টা করে ডাকাত দল। তবে ধাওা করে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪ জোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া নুপুর, নগদ ২০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি কালো রঙের হাইএস গাড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা লালমাই এলাকায় তিনটি, বরুড়ায় একটি এবং নবীনগরে আরও একটি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
৭২৮ Time View