কুমিল্লার শ্রেষ্ঠ সার্কেল দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সম্মাননা পেলেন সিনিয়র এসপি মোহাম্মদ শাহিন সেপ্টেম্বরের ভালো কাজের স্বীকৃতি
শাহ্ আল-আমিন আমানত, কুমিল্লা জেলা প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পুলিশি কার্যক্রমে দক্ষতার স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল। সেপ্টেম্বর মাসের সামগ্রিক কার্যক্রম মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়ায় সার্কেলের সিনিয়র এসপি মোহাম্মদ শাহিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুমিল্লা পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে সিনিয়র এসপি মোহাম্মদ শাহিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কুমিল্লা জেলার পুলিশ সুপার। জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রতি মাসে জেলার বিভিন্ন ইউনিট ও সার্কেলের কার্যক্রম পর্যালোচনা করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, মামলার তদন্ত ও নিষ্পত্তি, জনসেবা এবং পুলিশি কার্যক্রমসহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের সামগ্রিক কর্মদক্ষতার ভিত্তিতে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলকে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সার্কেল পুলিশের সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। এসব কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই সেপ্টেম্বর মাসে শ্রেষ্ঠ সার্কেলের সম্মাননা অর্জন করেছে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল। সম্মাননা গ্রহণের পর সিনিয়র এসপি মোহাম্মদ শাহিন বলেন, “এ অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়; দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি ভবিষ্যতেও আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে শ্রেষ্ঠ সার্কেলের স্বীকৃতি পাওয়ায় দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের কল্যাণ এবং বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত বিষয় নিয়ে আলোচনা করা























চার খুনের ঘটনায় জব্দ আলামতে মিলল চাঞ্চল্যকর তথ্য, জানাল সিআইডি