ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়ানগরে জামায়াতের অর্থায়নে ইটসলিং রাস্তা নির্মাণ উদ্বোধন ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। ফরিদগঞ্জ আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডক কমিটির সভাপতি ডা: আবুল কালাম আজাদ। কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস পুকুরে, ১৫ যাত্রী আহত বুয়েট অধ্যাপক নজরুল ইসলাম মারা গেছেন লংমার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ কুমিল্লা দেবিদ্বারে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পেলো বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা!

কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস পুকুরে, ১৫ যাত্রী আহত

সাংবাদিক

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটাগামী একটি ডাবল ডেকার স্লিপার বাস সড়কের পাশের পুকুরে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আইকনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২৪৫৫৫) গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ৭টার দিকে খলিলপুর এলাকায় পৌঁছালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। বাসের দরজা দিয়ে যাত্রীদের বের করা সম্ভব না হওয়ায় তারা কাচ ভেঙে একে একে যাত্রীদের বের করে আনেন। পরে খেপুপাড়া ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।

আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। কুয়াকাটা ভ্রমণের জন্য তারা বাসটিতে উঠেছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, বাসটি খাদে পড়ে যাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বাসের দরজা দিয়ে যাত্রীদের বের করা সম্ভব হচ্ছিল না। পরে আমরা গ্লাস ভেঙে ভেতরে থাকা সবাইকে উদ্ধার করি এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

খেপুপাড়া ফায়ার স্টেশনের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি।

স্থানীয়দের অভিযোগ, কুয়াকাটা-বরিশাল মহাসড়ক এখনও ফোর লেনে উন্নীত না হওয়ায় সড়কটি অনেক স্থানে সরু ও ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে অতিরিক্ত গতি, অসতর্কভাবে গাড়ি চালানো এবং বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত সড়কটি প্রশস্ত ও নিরাপদ করার দাবি জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহকারী ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
৫১৯ Time View