ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

কুষ্টিয়ার খোকসায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ গাছ বিতরণ

সাংবাদিক

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার।।

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুলাই) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় স্কুলে শিক্ষার্থীর মাঝে ৭৫০টি ফলজ গাছ বিতরণ করা হয়। এর মধ্যে ৩২৫টি আম গাছ ও ৩২৫টি লেবু গাছ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিজন শিক্ষার্থী একটি করে আম গাছ ও একটি করে লেবু গাছ পেয়েছে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মাঝেও কিছু গাছ বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিমুখী করার লক্ষ্যেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

পুরো কর্মসূচির প্রধান দায়িত্বে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শোয়াইব শিকদার (২২)। তার সাথে ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবক ইমরান ফাহাদ, নোমান। যাদের সক্রিয় অংশগ্রহণে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী পরশু (৩১ জুলাই) শোমসপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আরও ফলজ গাছ বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, শুধুমাত্র গাছ লাগানো নয়, শিক্ষার্থীদের মাধ্যমে এ গাছগুলোর যত্ন নেওয়া ও প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
৭৮০ Time View