ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ আশুলিয়ায় গভীররাতে দোকানসহ বাসাবাড়িতে আগুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী এনসিটিবির বই ছাপানোয় সিন্ডিকেট, সময়ক্ষেপণ ও কৃত্রিম সংকট: শিক্ষার্থীদের হাতে মানসম্পন্ন বই পৌঁছানো নিয়ে শঙ্কা প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে বিমানবন্দরে শোডাউন নয়

কুষ্টিয়ার খোকসায় এক সাথে চুরি হলো দুটি গরু

সাংবাদিক

গোলাম আহমেদ সবুজ।।

রাতে গরুর গলায় দিয়ে রাখতেন লোহার শিকল আর তালা। পাহারায় নিজে শুয়ে থাকতেন ঘরের দাওয়ায় (বারান্দায়) মশারী টাঙ্গিয়ে। তবুও শেষ রক্ষা হলো না। বৃদ্ধ কৃষকের সদ্য কেনা গাভী ও পোষা ষাঁড় গরুর গলার শেকল কেটে নিয়ে গেছে দুবৃত্ত্বরা।

মঙ্গলবার দিনগত রাতে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট মধ্যপাড়ার বৃদ্ধ কৃষক আবু হোসেনের গোয়াল থেকে দুটি গরু নিয়ে গেছে দুবৃত্তরা। এ সময় বৃদ্ধ কৃষক গোয়াল ঘর থেকে ১০ হাত দূরে নিজের ঘরের বারান্দার চকিতে ঘুমিয়ে পড়েছিলেন। দুবৃত্ত্বদের নিয়ে যাওয়া দুটি গরুর একটি গাভী গরু ছিলো। গরুটি গত শনিবার ৭২ হাজার টাকা দিয়ে পাশের গ্রাম থেকে দালালের মাধ্যমে কিনে এনেছিলেন কৃষক। অপর ষাড় গরুটির নিজের বাড়িতে পালন করা। এটির বয়স প্রায় ২ বছর। ষাঁড়টির দাম প্রায় লাখ টাকা বলে দাবি করে পরিবার।

বুধবার বিকালে ঘটনা স্থলে গিয়ে কৃষক আবু হোসেনকে পাওয়া যায়নি। তিনি তখন গ্রামে বাজারে ছিলেন। বাড়িতে মহিলা জটলা করে গরুর চুরির পরের আহাজারি করছিলেন। বাড়িতে ঢুকতেই কৃষকের গোয়াল ঘর। এই গোয়ালেই রাখা ছিলো গরু দুটি। গোয়ালের মধ্যে গরু দুটি গলার লোহার শিকল পরে আছে। তালা থেকে কেটে নেওয়া হয়েছে গরু দুটি।

কৃষানী জাহানারা খাতুন জানান, গরু চুরি যাওয়া অল্প কিছু সময় আগে তার স্বামী গোয়াল ঘরের সামনে থেকে ঘুরে গেছেন। নামাজের জন্য উঠেই দেখেন গরু চুরি হয়ে গেছে। নিজের বাথানে গরু বিক্রি করে মাত্র চার দিন আগে (শনিবার) গাভীটি কেনা হয়েছিল। অপর টি ছিলো নিজের বাড়ির। গরুটির বয়স দুই বছর হলেও তার দাম প্রায় লাখ টাকা বলেও তিনি দাবি করেন।

এই বৃদ্ধা আরও জানান, গরু পাহারা দেওয়ার জন্য তার স্বামী বৃদ্ধ মানুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঘর ফেলে দাওয়ায় (বারান্দায়) রাত কাটাতেন। তার পরেও তাদের শেষ রক্ষা হলো। দুবৃত্ত্বরা তাদের সব নিয়ে গেছে। তার ধারণা দুর্বৃত্ত্বরা পিকাপে করে গরু গুলো তুলে নিয়ে গেছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম বলেন, কৃষকের দুটি গরু চুরির ঘটনাটি শুনেছেন। গরুর মালিক থানায় এসেছিলেন। অভিযোগ পেলেই ব্যবস্থা নিবেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
৭৭৪ Time View