ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ এসিল্যান্ডসহ কোনো কর্মীর ‘দেখা পাননি’ সচিব, ৮ জনকে শোকজ হিউম্যান রাইটস এলাইভ বরিশাল জেলা শাখার উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জিয়ানগরে উপজেলার নাম পরিবর্তন না করায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ

কৃষকরা একজোট হয়ে করল স্বেচ্ছায় খাল পরিষ্কার

জাহিদুজ্জামান, ঝিনাইদহ

গ্রামের শত শত কৃষক একজোট হয়ে নেমেছেন খালে । কেউ হাতে নিয়েছেন কোদাল,কেউ কাচি। যে যার মত কাজ করে চলেছেন। যেন দম ফেলার জো নেই। শত শত মানুষ জড়ো হয়ে করছেন স্বেচ্ছাশ্রমে সেচখাল পরিষ্কার। দীর্ঘদিন ধরে অবহেলিত সেচখালটি ভরাট ও আগাছায় পরিপূর্ণ হলেও কর্মকর্তারা কোন পদক্ষেপ নেয়নি। যেন চোখে কাঠের চশমা লাগিয়েছেন তারা। তাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কৃষকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষকরা মিলিতভাবে এ কাজে অংশ নেয়। এসময় পৌর এলাকার আউশিয়া গ্রামের সেতু থেকে দামুকদিয়া পর্যন্ত ১৩ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়।

কৃষকরা জানায়,দীর্ঘদিন ধরে ভরাট হয়ে আছে সেচখালটি। যা ময়লা-আবর্জনা আর আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। ফলে খালটির ধার ঘেষে থাকা হাজার হাজার হেক্টর জমিতে সেচ দিতে স্যালো মেশিনই ফরসা কৃষকদের। তাতে ফসল উৎপাদনে বাড়তি খরচ হতো কৃষকদের। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজেরাই খাল পরিষ্কারের করেছেন এই কৃষকরা। খালটি পুন:খনন করে প্রতিবছর পর্যাপ্ত পানি দেওয়ার দাবি কৃষকদের।

সেচখাল পরিষ্কারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা বাদশা আলমগীর।
তিনি কৃষকদের ফসল উৎপাদনে সেচখরচ কমাতে সারাবছর খালটিতে পানি দেওয়ার আশ্বাস দেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৫৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
৭৬১ Time View