ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপনম;মধ্যপ্রাচ্য ইনচার্জ ;জানান! রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোটগ্রহণ ২০ আগস্ট ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিকের ভাই আলিউজ্জামান দুলাল (৪৫) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলার ওয়াবদার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজাতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।
আটককৃত আলিউজ্জামান দুলাল উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত মইজউদ্দিন শেখের ছেলে ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি কামরুল হাসানের ছোট ভাই।
এদিকে গ্রেপ্তারকৃত আলিউজ্জামান দুলালের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় ফাসানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে এক‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচশ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় আলিউজ্জামান দুলালকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছি।
গ্রেপ্তারকৃত আলিউজ্জামান দুলালের ভাই সাংবাদিক কামরুল হাসান জানান, আমার ভাই একজন রাজমিস্ত্রী। সে কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক নয়। ঘটনার দিন সে ওয়াবদারহাট বাজারে সড়কের পাশে একটি দোকানে রাজমিস্ত্রীর কাজ করছিল। ঘটনার ২ বছর পরে ষড়যন্ত্রমূলকভাবে সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করায় আমরা হতবাক হয়েছি। অথচ এই মামলার এজাহার নামীয় আসামীরা এলকায় বীরদর্পে ঘুরে বেরাচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। আমরা আলিউজ্জামান দুলালের নি:শর্ত মুক্তি চাই।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
৫৬৩ Time View