ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

খাগড়াছড়িতে অতিরিক্ত বিল ও লোডশেডিংয়ের অভিযোগে বিদ্যুৎ অফিস ঘেরাও

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পানছড়িতে বিদ্যুৎ সরবরাহের ব্যাপক অনিয়ম, অতিরিক্ত বিল লেখার অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীকে মারধর করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।আহত চঞ্চল মিয়া পানছড়ি উপজেলায় বিদ্যুৎ বিভাগের সহকারী আবাসিক প্রকৌশলী।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গ্রাহকদের মিটার রিডিংয়ের চেয়ে অতিরিক্ত বিল প্রদান করা হচ্ছিল; যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে গ্রাহকরা বারবার অভিযোগ দিয়েও কোনও সমাধান না পেয়ে সকালে বিদ্যুৎ অফিস ঘেরাও করেন।

এক পর্যায়ে প্রকৌশলী চঞ্চল মিয়ার সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডা হয়। এ সময় জনতা তাকে মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।গ্রাহকদের অভিযোগ, অবৈধ সংযোগ দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ এবং সাধারণ গ্রাহকদের মিটার রিডিংয়ের অতিরিক্ত বিল দেওয়া হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ করলেও সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

ওসি জসিম উদ্দিন বলেন, নিরাপত্তাবাহিনী উত্তেজিত জনতাকে শান্ত করে। পরে গ্রাহকদের অভিযোগ শুনে লিখিত অভিযোগ জমা দিতে পরামর্শ দেওয়া হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৮৩১ Time View