ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ‘জীবিত থাকার প্রমাণ দিতে লাইভে আসুন’, শেখ হাসিনাকে রাশেদ খাঁন বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে থানা-ট্রেন বন্ধ, আটকে ৫০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস জুনে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী

খাগড়াছড়িতে নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ উদযাপন

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।র‌্যালিতে হাজার হাজার মুসল্লি অংশ নেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার র‌্যালি ও মিলাদ মাহফিলের উদ্বোধন করেন।
বর্ণাঢ্য র‌্যালিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের জেলার কমিটি, জেলা গাউছিয়া কমিটি এবং বিভিন্ন তরিকতপন্থী সংগঠনের ব্যানারসহ অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে তারা পৌর ঈদগাহ মাঠে মিলিত হয়ে মিলাদ মাহফিলে অংশ নেন।
র‌্যালিতে প্রিয় নবীর (সা.) শানে রচিত কালজয়ী কবিতার শ্লোকসহ নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। র‌্যালি শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের আনসারী।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১২:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
৮৩১ Time View