ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আব্দুল হাই, সদস্যসচিব জুবায়ের বাবু গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন সামার ২০২৬ অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পেল নতুন সভাপতি সাংবাদিক মনিরের আর্থিক সহায়তা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘লার্ন অ্যান্ড গ্রো’-এর রোবটিক্স কর্মশালা অনুষ্ঠিত সফলভাবে সম্পন্ন হলো “Study & Career Opportunities in Japan” শীর্ষক সেমিনার সময় টিভি দখলে ‘মাস্টারপ্ল্যান’: নেপথ্যে সিআরআই সিন্ডিকেট, গুলশান কার্যালয় উত্তাল! বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন: সভাপতি মামুনুর রশীদ, সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

খাগড়াছড়িতে ১৪৪ ধারা চলমান কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা চলছে। এতে করে গতকাল শনিবার সকাল থেকেই জনজীবন স্থবির হয়ে আছে। আজ রোববার সকালেও শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। শহরে প্রতিটি অলিগলিতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জরুরি প্রয়োজনে চলাচল করছেন লোকজন। দোকানপাট বন্ধ রয়েছে, তবে শহরের শাপলা চত্বরে দু’একটি খাবার হোটেল খুলতে দেখা গেছে।গতকাল শনিবার ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় জেলা সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এদিকে ১৪৪ ধারা উপেক্ষা করেই সংঘর্ষ বাঁধে।গতরাতে সংঘর্ষের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি ও পেইজ ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে রাতভর আতঙ্ক বিরাজ করেছে। বিভিন্ন আইডি দিয়ে ইন্দোনেশিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে উসকে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে একটি মহল।

গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার দেখানো হয়। ওই আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরেরদিন বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
৭১১ Time View