ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিয়াদে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে ‘বটতলী সমাজ কল্যাণ পরিষদ’-এর মতবিনিময় সভা ‎ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার জামগড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এলাকাজুড়ে আতঙ্ক; অতিরিক্ত পুলিশ মোতায়েন বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মজিদ ফটো’র ২য় মৃত্যুবার্ষিকী শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব আয়োজনকারী মন্ডপসমূহে উপহার প্রদান

কাওসার হোসেন মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে জেলার ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।সোমবার সকালে খাগড়াছড়ি রিজিয়ন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি পূজা উদযাপন কমিটির মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।এ সময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করছে। দুর্গাপূজার উৎসব এমন এক আয়োজন, যেখানে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নেয়। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।”

বক্তারা জানান, ধর্ম ব্যক্তিগত বিষয় হলেও উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষ্যে সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুসংহত করবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৭৯২ Time View