ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে ইউএনও’র কাছে অভিযোগ। ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এলএলবি ফাইনাল পরীক্ষায় নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ব্যুরো ভেরিটাস_নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ রোজায় সবজিতে স্বস্তি মিললেও অস্বাভাবিক হারে বেড়েছে মুরগির দাম ইরানে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩২: রেড ক্রিসেন্ট হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

খোকসায় ‘অগ্রযাত্রা-২০২৫’: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষামূলক সেমিনার

সাংবাদিক

কুষ্টিয়ার খোকসা উপজেলা অডিটোরিয়ামে খোকসা ক্রিয়েটিভ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষামূলক সেমিনার “অগ্রযাত্রা-২০২৫”। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল “অর্জন থেকে অগ্রযাত্রা”।

শনিবার( ৪ অক্টোবর ) সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রি-অ্যাডমিশন মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ বই উপহার দেন।

সেমিনারে আমন্ত্রিত অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. তাপস কুমার বিশ্বাস, প্রফেসর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER), ঢাকা বিশ্ববিদ্যালয়;
ড. শিশির কুমার রায়, অধ্যক্ষ, খোকসা সরকারি কলেজ;
এবং মো. রাহাত তুহিন, প্রভাষক, মার্কেটিং বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্বপ্ন ও লক্ষ্য অর্জনে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামিউল ইসলাম ও স্বস্তি ফাল্গুনী।
পৃষ্ঠপোষকতায় ছিলেন মক্কা মদীনা ফিলিং স্টেশন, খোকসা, জয়কলি পাবলিকেশন, এবং মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেন।

উল্লেখ্য, খোকসা ক্রিয়েটিভ একাডেমি ২০২৪ সালে “ইয়ুথ কার্নিভাল-২০২৪” আয়োজনের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে, যা সে সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
এবারের “অগ্রযাত্রা-২০২৫” আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও মেধা বিকাশের ধারাবাহিকতা বজায় রাখল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:২৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
৭৩১ Time View