ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

গাছ কাটায় অনিয়মের অভিযোগ, পরিচালকের বিরুদ্ধে আচরণগত প্রশ্নও: বিসিএস লাইভস্টক একাডেমি বিতর্কে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে অবস্থিত বিসিএস লাইভস্টক একাডেমিকে ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে, সরকারি গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটি এখন ব্যাপক আলোচনায়।

সরেজমিনে দেখা গেছে, একাডেমির অভ্যন্তরে একাধিক গাছ কেটে ফেলা হয়েছে এবং কাটা গাছের গুঁড়ি ও চিহ্ন এখনও দৃশ্যমান রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, কোনো ধরনের সরকারি টেন্ডার প্রক্রিয়া অনুসরণ ছাড়াই এসব গাছ কেটে বিক্রি করা হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহারের শামিল।
এ ধরনের কার্যক্রম সরকারি ক্রয় আইন, ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮–এর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। একই সঙ্গে অনুমোদন ব্যতীত সরকারি গাছ কর্তন বন আইন, ১৯২৭–এর পরিপন্থী বলেও সংশ্লিষ্টদের অভিমত।
এদিকে, একাডেমির পরিচালক ডাঃ এ কে এম হুমায়ুন কবির–এর বিরুদ্ধেও আচরণগত নানা অভিযোগ উঠেছে। জানা গেছে, তার নামে সরকারি আবাসন ও ডরমেটরিয়াম থাকা সত্ত্বেও তিনি নিয়ম বহির্ভূতভাবে অফিস কক্ষেই রাত্রিযাপন করেন। এছাড়া, অফিস কক্ষে অবস্থানকালে কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে, যা সরকারি চাকরি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর পরিপন্থী।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পরিচালকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধ করা যায় এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:২৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৭৩৪ Time View